11:10 pm, Thursday, 30 July 2026

জনসেবার প্রমাণ দেখাতে পারলে কাউন্সিলর পদে সুপারিশ: ডিএনসিসি প্রশাসক

  • MIT ERP
  • Update Time : 09:10:44 pm, Thursday, 30 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব ব্যক্তি এলাকায় সক্রিয়ভাবে জনসেবামূলক কাজ করবেন এবং সেই কাজের বাস্তব প্রমাণ দেখাতে পারবেন, তাদেরই কাউন্সিলর পদে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার ডিএনসিসির অঞ্চল-১-এর আওতাধীন উত্তরা এলাকায় সুধীজনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশাসক বলেন, শুধু দলীয় পদ-পদবি থাকলেই কাউন্সিলর হওয়া যাবে না। জনগণের আস্থা অর্জন করতে হলে তাদের কাছে যেতে হবে এবং জনকল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শুধু পদ-পদবি দেখে কাউন্সিলর পদে মনোনয়ন অনুমোদন দেবেন না। যিনি জনগণের জন্য কাজ করবেন এবং তার প্রমাণ দেখাতে পারবেন, তাকেই সুপারিশ করা হবে। তিনি আরও বলেন, জনগণের সরকার হিসেবে সরকারের প্রধান লক্ষ্যই হলো জনসেবা। এলাকায় বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর জনগণের ভোটে ক্ষমতায় এসেছেন এবং তিনি জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন। সভায় রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সংকট প্রসঙ্গে শফিকুল ইসলাম খান বলেন, ওয়াসার সহযোগিতায় কয়েকটি স্থানে পানির পাম্প স্থাপনের মাধ্যমে সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ইতিবাচক ফল পাওয়া গেছে। ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, খাল পরিষ্কার ও পুনরুদ্ধারের কারণে মশার উপদ্রব আগের তুলনায় অনেক কমেছে। জনগণের সহযোগিতায় খাল পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ডেঙ্গুমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। হকার সমস্যা নিয়ে প্রশাসক বলেন, পরিকল্পনা অনুযায়ী হকারদের পুনর্বাসনের জন্য নির্ধারিত স্থান থাকলেও অনেকেই আবার ফুটপাতে ফিরে আসছেন। হকার ও সাধারণ মানুষের সহযোগিতার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া এলাকার রাস্তাঘাট সম্প্রসারণ, সড়কবাতির সমস্যা সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ব্যবসায়ীদের ট্যাক্স কমানোর দাবির প্রসঙ্গে প্রশাসক জানান, বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে করহার যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী

জনসেবার প্রমাণ দেখাতে পারলে কাউন্সিলর পদে সুপারিশ: ডিএনসিসি প্রশাসক

Update Time : 09:10:44 pm, Thursday, 30 July 2026