আগস্ট মাসেও ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সরকার। ফলে আগামী মাসেও প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায় বিক্রি হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, আগস্ট ২০২৬ মাসের জন্য বর্তমানে কার্যকর থাকা মূল্যহারই বহাল রাখা হয়েছে। নতুন এ মূল্যহার আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৭ জুলাইয়ের সুপারিশের ভিত্তিতে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী, আগামী মাসেও প্রতি লিটার ডিজেলের দাম থাকবে ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা। এর আগে জুন ও জুলাই মাসেও একই মূল্যহার বহাল রাখা হয়েছিল। ফলে টানা তৃতীয় মাসের মতো ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দামে কোনো পরিবর্তন আনছে না সরকার। সরকার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা, আমদানি ব্যয় এবং সামগ্রিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে থাকে। উল্লেখ্য, জুলাই মাসে ফার্নেস অয়েলের দাম কমানো হলেও ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগস্ট মাসেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে।
9:49 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
আগস্ট মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
-
MIT ERP
- Update Time : 07:31:18 pm, Thursday, 30 July 2026
- 5
Tag :
Popular Post





















