7:15 pm, Thursday, 30 July 2026

পূর্বাচলে চোলাই মদ তৈরির সরঞ্জাম ও মদসহ গ্রেপ্তার ১

  • MIT ERP
  • Update Time : 04:21:28 pm, Thursday, 30 July 2026
  • 7
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহর এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ আবু সাঈদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পূর্বাচল নতুন শহরের ১৮ নম্বর সেক্টরের ধামচী গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আবু সাঈদ ধামচী গুচ্ছগ্রামের বাসিন্দা আলফা মিয়ার ছেলে। পূর্বাচল চায়না ক্যাম্পের ইনচার্জ ফরহাদ হোসেন জানান, ধামচী গুচ্ছগ্রামের কয়েকটি ফাঁকা প্লটে দীর্ঘদিন ধরে একটি চক্র দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার স্থানীয় লোকজন সেখানে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির সময় বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এ সময় আবু সাঈদ নামে এক যুবককে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। পরে আটক আবু সাঈদকে নিজেদের হেফাজতে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় উদ্ধার হওয়া চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভারত সফরে যাচ্ছেন বিসিবির সভাপতি তামিম

পূর্বাচলে চোলাই মদ তৈরির সরঞ্জাম ও মদসহ গ্রেপ্তার ১

Update Time : 04:21:28 pm, Thursday, 30 July 2026