1:50 am, Thursday, 30 July 2026

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • MIT ERP
  • Update Time : 10:17:58 pm, Wednesday, 29 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের ওয়াপদা গেট এবং প্রেসক্লাব রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, অভিযানকালে মেসার্স অয়ন এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে বিস্ফোরক অধিদপ্তরের বৈধ লাইসেন্স ছাড়াই প্রায় ১ হাজার ২০০ এলপিজি সিলিন্ডার মজুত ও বিক্রয় করতে দেখা যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ব্যাবসায়িক লাইসেন্সে উল্লিখিত ঠিকানার বাইরে ভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ওয়ান মিনিট নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে মিষ্টির শিরার মধ্যে তেলাপোকার বিষ্টা, সিগারেটের সাথে খাবার দ্রব্য সংরক্ষণ এবং প্লাস্টিকের ড্রামে গরম শিরা রাখার মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার লিখিত অঙ্গীকার করেছে। অভিযান পরিচালনায় জেলা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মার্কিন সেনাদের ওপর হামলার নতুন কৌশল ইরানের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : 10:17:58 pm, Wednesday, 29 July 2026