আজ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ০৪ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সড়ক দুর্ঘটনা কমাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান

  • MIT ERP
  • Update Time : 10:44:57 pm, Sunday, 15 November 2026
  • 28

সড়ক দুর্ঘটনা কমাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের ঘটনা কমাতে দ্রুত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, নীতিনির্ধারক ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতি, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল সড়ক ব্যবহার এবং দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

রোববার ঢাকায় বিশ্ব সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে রাজধানীর CIRDAP আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সভাটির আয়োজন করে।

সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য উদ্ধৃত করে বলা হয়, দেশে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০২৩ সালে ৫ হাজার ৩০৫, ২০২৪ সালে ৫ হাজার ৪৮০ এবং ২০২৫ সালে ৫ হাজার ৪৮৯ জন। বক্তারা নিরাপদ সড়কব্যবস্থার পাঁচটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে নিরাপদ অবকাঠামো, নিরাপদ যানবাহন, নিয়ন্ত্রিত গতি, সচেতন সড়ক ব্যবহারকারী এবং দুর্ঘটনার পর কার্যকর জরুরি সেবার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কেবল পরিবহন খাতের সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও উন্নয়নের সঙ্গেও জড়িত। দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রণয়নের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি, নিয়মিত প্রশিক্ষণ, দ্রুত উদ্ধার এবং আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

সূত্র: ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (UNB)

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সড়ক দুর্ঘটনা কমাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান

সড়ক দুর্ঘটনা কমাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান

Update Time : 10:44:57 pm, Sunday, 15 November 2026