আজ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ০১ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৮%

সহজে তৈরি করুন সুস্বাদু সাবুদানার খিচুড়ি

  • MIT ERP
  • Update Time : 01:32:22 am, Thursday, 12 November 2026
  • 17

সহজে তৈরি করুন সুস্বাদু সাবুদানার খিচুড়ি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাবুদানার খিচুড়ি তৈরিতে প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে রয়েছে সাবুদানা ১ কাপ, বিভিন্ন রকম সবজি ছোট কিউব করে কাটা ১ কাপ, ঘি বা সাদা তেল ২ টেবিল চামচ, গোটা জিরা ১ চা-চামচ, আদাকুচি আধা চা-চামচ, কাঁচা মরিচকুচি ঝাল অনুযায়ী ২-৩টি, স্বাদমতো লবণ, আধা চা-চামচ চিনি, সুগন্ধের জন্য ১০-১২টি কারিপাতা, লেবুর রস ১ টেবিল চামচ এবং ৩ টেবিল চামচ ধনেপাতাকুচি।

প্রণালি অতিরিক্ত স্টার্চ দূর করতে ৩-৪ বার ভালো করে সাবুদানা ধুয়ে নিন। ৪-৫ ঘণ্টা বা সারা রাত ভিজিয়ে রাখুন। সাবুদানা পানি শুষে ফুলে উঠবে, হাত দিয়ে চাপলে একদম নরম হয়ে যাবে, দানাগুলো ঝরঝরে থাকবে। কড়াইয়ে ঘি বা তেল গরম করুন। গরম হলে কেটে রাখা সবজি সামান্য লবণ দিয়ে হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। ওই তেলের মধ্যেই গোটা জিরা, আদাকুচি ও কাঁচা মরিচকুচি ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে ভেজে রাখা সবজি আবার কড়াইয়ে দিয়ে দিন। এবার সাবুদানায় লবণ আর চিনি মেশান। এবার সাবুদানা কড়াইয়ে ঢেলে দিন। মাঝারি থেকে কম আঁচে অনবরত হালকা হাতে নাড়তে থাকুন। ২-৩ মিনিট নাড়ার পর দেখবেন সাবুদানার দানাগুলো কাচের মতো স্বচ্ছ হতে শুরু করেছে, কড়াইয়ে ঢাকনা দিয়ে একদম কম আঁচে ২ মিনিটের জন্য দমে রাখুন। ঢাকনা খুলে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিন। কারিপাতা ও ধনেপাতা দিন। হালকা হাতে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। পরিবেশন করুন গরম গরম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সহজে তৈরি করুন সুস্বাদু সাবুদানার খিচুড়ি

সহজে তৈরি করুন সুস্বাদু সাবুদানার খিচুড়ি

Update Time : 01:32:22 am, Thursday, 12 November 2026