আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

মিয়ানমারে টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 02:29:14 pm, Wednesday, 11 November 2026
  • 18

মিয়ানমারে টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই এবং সম্মানজনক প্রত্যাবাসনের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক (Rapporteur) Kelley E. Currie সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে।

দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। তাই সব আন্তর্জাতিক প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। এ সময় আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক Kelley E. Currie দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে জানান, জাতিসংঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী Thomas Hunecke, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নরসিংদীতে আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকেরা

মিয়ানমারে টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 02:29:14 pm, Wednesday, 11 November 2026