আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে বিষাক্ত গ্যাসে হেলপারের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 05:28:13 pm, Monday, 9 November 2026
  • 14

সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে বিষাক্ত গ্যাসে হেলপারের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নিশ অয়েলবাহী ট্যাংক লরির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. ফারুক (৪২) নামে আরও একজন আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত রাতুল ধনুকুন্ডা সাউদবাড়ি এলাকার কুদ্দুস আলীর ছেলে। তিনি ওই ট্যাংক লরির হেলপার ছিলেন। আহত ফারুক ফার্নিশ অয়েল হাউজের মালিকের ম্যানেজার বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে মারুফ নামে এক ব্যক্তির মালিকানাধীন ফার্নিশ অয়েল হাউজের সামনে একটি ট্যাংক লরি দাঁড় করানো ছিল।

লরির ট্যাংক পরীক্ষা করতে ভেতরে প্রবেশ করেন হেলপার রাতুল। এ সময় ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে তাঁকে উদ্ধারের জন্য ম্যানেজার ফারুক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে খানপুর সরকারি হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতুলকে মৃত ঘোষণা করেন। আহত ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে বিষাক্ত গ্যাসে হেলপারের মৃত্যু

Update Time : 05:28:13 pm, Monday, 9 November 2026