আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

দিনাজপুরের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ

  • MIT ERP
  • Update Time : 05:21:29 pm, Monday, 9 November 2026
  • 10

দিনাজপুরের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চিকিৎসক সংকটে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ রয়েছে প্রসূতি অস্ত্রোপচার। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসে ১৯ জন অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়েছে।

এরপর অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) ও সার্জনের অভাবে জুন মাস থেকে বন্ধ রয়েছে এ সেবা। ফলে প্রসূতিদের অস্ত্রোপচারের জন্য বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। এতে বাড়তি খরচের বোঝা বহন করতে হচ্ছে রোগীদের। এ ছাড়া অন্যান্য বিভাগেও চিকিৎসক সংকট থাকায় ব্যাহত হচ্ছে হাসপাতালটির সার্বিক চিকিৎসাসেবা। জানা গেছে, ১৯৬২ সালে ৩১ শয্যাবিশিষ্ট ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়।

রোগীর চাহিদা বিবেচনায় ২০০৬ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। পরে নতুন ভবনে ২০১৭ সালে রোগীদের সেবা কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিভিন্ন পদে জনবলসংকট নিয়েই চার লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবা দিতে হচ্ছে কর্তৃপক্ষকে। হাসপাতালে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটার থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় তা কাজে আসছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে মোট অনুমোদিত পদ ১৭১টি।

এর মধ্যে কর্মরত রয়েছেন ৯৬ জন। শূন্য রয়েছে ৭৫টি পদ। চিকিৎসকের ৪১টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৩ জন। শূন্য রয়েছে ২৮টি পদ। নার্সের ৩০টি পদের মধ্যে কর্মরত ২৯ জন। এ ছাড়া তিনটি ওয়ার্ডবয়ের পদই শূন্য। দুটি আয়া পদের একটিতেও কর্মরত কেউ নেই। পাঁচটি এমএলএসএস পদের মধ্যে শূন্য তিনটি এবং পাঁচটি সুইপারের মধ্যে কর্মরত রয়েছেন তিনজন। জুলেখা বেগম নামের এক রোগী বলেন, ‘ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি হাসপাতাল।

অথচ এখানে প্রসূতিদের অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয় না। আমরা ভেবেছিলাম, এখানে কম খরচে অস্ত্রোপচার করাতে পারব। কিন্তু দীর্ঘদিন ধরে এ সেবা বন্ধ। এতে অসহায় মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। কম খরচে চিকিৎসা নেওয়া থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা। দুই-তিনজন চিকিৎসক নিয়োগ দিলেই অস্ত্রোপচার আবার শুরু করা সম্ভব। কিন্তু প্রয়োজনীয় নিয়োগ হচ্ছে না।

’ আহম্মদ আলী নামের আরেকজন বলেন, ‘কিছুদিন আগে আমার পা ভেঙে যায়। ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। পরে জানতে পারি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ধরনের অস্ত্রোপচার হয় না। বাধ্য হয়ে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে হয়েছে। ’ স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মচারী জানান, প্রায় প্রতিদিনই প্রসূতিরা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন।

চিকিৎসকের অভাবে প্রতি মাসে চার থেকে পাঁচজন প্রসূতি সরকারি খরচে অস্ত্রোপচারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগের মিডওয়াইফ মোছা. আফরোজা বানু বলেন, প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ থাকলেও স্বাভাবিক প্রসব কার্যক্রম চালু রয়েছে। প্রতি মাসে গড়ে ৭৫ থেকে ৮০ জনের বেশি প্রসূতির স্বাভাবিক প্রসব করানো হচ্ছে।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৭১৩ জন প্রসূতির স্বাভাবিক প্রসব হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ৮১ জন, ফেব্রুয়ারিতে ৬৯ জন, মার্চে ৬৪ জন, এপ্রিলে ৬১ জন, মে মাসে ৭২ জন, জুনে ৬৬ জন, জুলাইয়ে ৭১ জন, আগস্টে ৭২ জন, সেপ্টেম্বরে ৭৬ জন এবং অক্টোবরে ৮১ জনের স্বাভাবিক প্রসব হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলসংকটের মধ্যেও স্বাভাবিক চিকিৎসাসেবা এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসকসহ সংশ্লিষ্টরা কাজ করছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৮৫০ থেকে ৯০০ জন চিকিৎসা নেন। হাসপাতালে ভর্তি থাকেন ৭৫ থেকে ৯০ জন। তিনি বলেন, চিকিৎসকের অভাবে চলতি বছরের জুন মাস থেকে প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক প্রসব কার্যক্রম চালু আছে। চিকিৎসক থাকাকালে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১৯ জন প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়েছে।

অন্যদিকে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৭১৩ জন প্রসূতির স্বাভাবিক প্রসব হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শেখ হাসিনা ফিরবেন না, তিনি বিভ্রান্ত করছেন: চিফ প্রসিকিউটর

দিনাজপুরের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ

Update Time : 05:21:29 pm, Monday, 9 November 2026