আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

পরীমণির জীবনে যত পুরুষ: ফুটবলার থেকে পুলিশ কর্মকর্তা

  • MIT ERP
  • Update Time : 04:45:46 pm, Monday, 9 November 2026
  • 15

পরীমণির জীবনে যত পুরুষ: ফুটবলার থেকে পুলিশ কর্মকর্তা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন তিনি। ফুটবলার, বিনোদন সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা থেকে শুরু করে পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্কের খবরও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে উঠে এসেছে।

একাধিক বিয়ে ও সম্পর্কের নানা অধ্যায় নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এই সময় অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে পরীমণির অতীত সম্পর্ক ও বিয়ের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে অভিনেত্রীর জীবনের বিভিন্ন সময়ে আলোচনায় আসা ব্যক্তিদের পরিচয় ও সম্পর্কের সময়কাল নিয়েও আলোচনা করা হয়। অভিনয়ে আসার আগে পরীমণির নাম ছিল শামসুন্নাহার স্মৃতি।

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার একটি গ্রামে তার শৈশব কাটে। পরে বিনোদন জগতে প্রবেশ করে পরীমণি নামেই পরিচিতি পান তিনি। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুযায়ী, ২০১০ সালে পরিবারের সম্মতিতে নিজের খালাতো ভাইকে বিয়ে করেন পরীমণি। তবে সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। দুই বছরের মাথায় ২০১২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। একই বছর যশোরের ফুটবলার ফিরদৌস কবীর সৌরভের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের এপ্রিলে তাদের বিয়ে হয়। সৌরভের পরিবারের সহযোগিতায় পরীমণি বিনোদন জগতে প্রবেশের সুযোগ পেয়েছিলেন বলেও উল্লেখ করা হয়েছে। তবে এ সম্পর্কও স্থায়ী হয়নি। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নিজের অবস্থান তৈরি করতে থাকেন পরীমণি। এ সময় এক ফটোসাংবাদিকের সঙ্গে তার ঘনিষ্ঠতার খবরও আলোচনায় আসে।

২০১৫ সালে বড় পর্দায় অভিষেকের পর দ্রুত পরিচিতি পান তিনি। ২০১৭ সালে বিনোদন সাংবাদিক তামিম হোসেনের সঙ্গে পরীমণির প্রেমের খবর প্রকাশ্যে আসে। তাদের বাগদানও হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক বিয়েতে গড়ায়নি। ২০১৯ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। এরপর ২০২০ সালে চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরীমণি।

তবে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমণির। কাজের সূত্রে পরিচয় থেকে ঘনিষ্ঠতা, এরপর প্রেম। ২০২২ সালের জানুয়ারিতে মা হতে চলার খবর জানান অভিনেত্রী। একই সঙ্গে শরীফুল রাজের সঙ্গে বিয়ের বিষয়টিও প্রকাশ্যে আনেন তারা।

পরে তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান রাজ্য। একসময় এই দম্পতির সংসার নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও শেষ পর্যন্ত সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়। আলাদা হয়ে যান পরীমণি ও শরীফুল রাজ। পরীমণির সঙ্গে আলোচনায় আসা ব্যক্তিদের তালিকায় রয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা এডিসি সাকলায়েনও। ২০২১ সালের ১৪ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরীমণি।

মামলাটির তদন্তের দায়িত্বে ছিলেন ডিএমপির তৎকালীন এডিসি সাকলায়েন। পরবর্তী সময়ে তার সঙ্গে পরীমণির ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। এ সম্পর্কের জেরে সাকলায়েনের চাকরিজীবনও বিতর্কের মুখে পড়ে এবং তিনি চাকরি হারান। এ ছাড়া বিভিন্ন সময়ে পরীমণির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায় এসেছে শিল্পপতি, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের নামও। প্রেম, বিয়ে ও বিচ্ছেদের এসব ঘটনা নিয়ে পরীমণিকে ঘিরে আলোচনা নতুন নয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন তার অতীত সম্পর্কগুলো নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা ঘটনা যে বারবার তাকে সংবাদমাধ্যমের আলোচনায় নিয়ে এসেছে, সাম্প্রতিক এই প্রতিবেদন তারই আরেকটি উদাহরণ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাবনায় ডিলারের ঘর ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

পরীমণির জীবনে যত পুরুষ: ফুটবলার থেকে পুলিশ কর্মকর্তা

Update Time : 04:45:46 pm, Monday, 9 November 2026