আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 04:07:58 pm, Monday, 9 November 2026
  • 15

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শরীফকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

রোববার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের মধ্যম হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মো. শরীফ মধ্যম হ্নীলা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মকবুল আহমদের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং দীর্ঘদিন ধরে পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিরা যেখানেই আত্মগোপন করুক না কেন, তাদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মায়ের বোরকা পেঁচিয়ে ভ্যান থেকে ছিটকে পড়ে ৪০ দিনের শিশুর মৃত্যু

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Update Time : 04:07:58 pm, Monday, 9 November 2026