আজ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২০%

শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

  • MIT ERP
  • Update Time : 05:46:13 pm, Monday, 9 November 2026
  • 42

শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশনের বৈঠক শুরু হয়। অধিবেশনটি সংক্ষিপ্ত সময় চলবে। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এ অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংক্ষিপ্ত হলেও বিভিন্ন দিক থেকে এ অধিবেশনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংশ্লিষ্টরা জানান, অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকা রক্ষার। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। সে অনুযায়ী অধিবেশনটি আহ্বান করা হয়েছে। এ অধিবেশনটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলতে পারে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ছয় সিসিটিভির নজরদারিতেও হাবিপ্রবি ভান্ডার শাখা থেকে ৩ ডেকচি চুরি

শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

Update Time : 05:46:13 pm, Monday, 9 November 2026