আজ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা

  • MIT ERP
  • Update Time : 10:07:59 am, Tuesday, 10 November 2026
  • 19

সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা এলাকায় পাইপলাইনটি লক্ষ্য করে চালানো এ হামলায় অল্প পরিসরে আগুন ছড়িয়ে পড়ে।

তবে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কর্তৃপক্ষ। সোমবার (৯ নভেম্বর) মদিনা এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আলজাজিরা। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

তবে হামলাটি কারা বা কোন পক্ষ চালিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে সৌদি আরব এবং দেশটির সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনীর জোটের সঙ্গে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাত ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিবহন অবকাঠামোতে নতুন করে হামলার ঘটনা ঘটল। হরমুজ প্রণালি ব্যবহার না করে তেল পরিবহনের বিকল্প পথ হিসেবে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো কঠোরভাবে সীমিত রয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ সংকট আরও প্রকট হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পাইপলাইন একাধিকবার হামলার শিকার হয়েছে। এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। তাদের লক্ষ্যবস্তুর তালিকায় তেল শোধনাগারের পাশাপাশি তেল মজুতের স্থাপনাও ছিল। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার বা ৭৪৫ মাইল দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি আরব উপদ্বীপের বিস্তীর্ণ মরুভূমির মধ্য দিয়ে চলে গেছে। গত সেপ্টেম্বরে ড্রোন হামলার পর নিরাপত্তার কারণে কয়েক দিনের জন্য পাইপলাইনটির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল।

সৌদি আরবের দাবি, ওই ড্রোনগুলো ইরাক থেকে নিক্ষেপ করা হয়েছিল। হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে বাধা তৈরি হওয়ার পর বিকল্প ব্যবস্থা হিসেবে এই পাইপলাইনের ব্যবহার বাড়িয়েছে সৌদি আরব। বর্তমানে দেশটির রাজধানী রিয়াদ প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান এই পরিমাণ তেল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা

Update Time : 10:07:59 am, Tuesday, 10 November 2026