আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ১%

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো বাংলালিংকের রাইজ এআই

  • MIT ERP
  • Update Time : 02:47:11 am, Sunday, 8 November 2026
  • 13

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো বাংলালিংকের রাইজ এআই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম রাইজ এআই। গবেষণা, শিক্ষা, ছবি-ভিডিও তৈরি এবং কনটেন্ট নির্মাণসহ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য এতে যুক্ত করা হয়েছে ২৫টির বেশি এআই টুল।

শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, কনটেন্ট নির্মাতা ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগলু সম্প্রতি প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন। সোমবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক। রাইজ এআই প্ল্যাটফর্মে আধুনিক প্রযুক্তি, গবেষণা, ছবি তৈরি, ভিডিও নির্মাণ ও অডিও তৈরির বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

এতে রয়েছে ইমাজিন স্টুডিও, স্টাডি হাব ও প্লাগইনস নামের তিনটি প্রধান ফিচার। ইমাজিন স্টুডিওর মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি, ভিডিও ও অডিও তৈরি করতে পারবেন। স্টাডি হাবে শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এআই সুবিধা রাখা হয়েছে। অন্যদিকে প্লাগইনসের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো এবং দৈনন্দিন কাজ সহজ করার বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা যাবে।

প্ল্যাটফর্মটি চালুর বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান বুসে বলেন, বাংলাদেশের তরুণদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। রাইজ এআইয়ের মাধ্যমে বিশ্বমানের প্রযুক্তিকে আরও সহজলভ্য করা হচ্ছে, যাতে তরুণরা ডিজিটাল ভবিষ্যতের অংশ হওয়ার পাশাপাশি তা নির্মাণেও ভূমিকা রাখতে পারেন।

বাংলালিংকের তথ্যমতে, শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, কনটেন্ট নির্মাতা ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য প্ল্যাটফর্মটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষা ও গবেষণার পাশাপাশি সৃজনশীল কাজ, নতুন ধারণা বিকাশ এবং বিভিন্ন পেশাগত কাজে এআই ব্যবহারের সুযোগ তৈরি হবে। মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটÑদুই মাধ্যমেই ব্যবহার করা যাবে রাইজ এআই।

দেশের সব মোবাইল অপারেটরের গ্রাহকের জন্য প্ল্যাটফর্মটি উন্মুক্ত রাখা হয়েছে। তবে এর বিভিন্ন এআই টুল ব্যবহারের জন্য অর্থের বিনিময়ে প্যাকেজ কিনতে হবে। প্যাকেজগুলোর মূল্য সর্বনি¤œ ১০০ টাকা থেকে সর্বোচ্চ দেড় হাজার টাকা পর্যন্ত।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো বাংলালিংকের রাইজ এআই

Update Time : 02:47:11 am, Sunday, 8 November 2026