আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

নারায়ণগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা

  • MIT ERP
  • Update Time : 08:31:47 pm, Saturday, 7 November 2026
  • 30

নারায়ণগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মো. নাঈম খান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (০৭ নভেম্বর) দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাই ইমরান জানান, আজ দুপুর সোয়া একটার দিকে শিমলাই উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ির সামনের রাস্তায় নাঈম খানের ওপর হামলা করে প্রতিপক্ষের হোসেন, ইকবাল ও মায়াসহ আরও ৩-৪ জন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে আমার শশুড়ের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে আমার শশুর মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আমরা খবর পেয়ে আমার শ্বশুরকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, রাস্তার জায়গা নিয়ে বিরোধ ছিল তাদের সঙ্গে তাই বলে সামান্য রাস্তার জন্য একটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হলো আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না, আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।

আমার শ্বশুরের বাসা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমলাই উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে। মূলত তার ফিল্মের জনক ছিলেন পেশায় চায়ের দোকান করতেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সরকারি সেবায় নাগরিকদের হয়রানি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা

Update Time : 08:31:47 pm, Saturday, 7 November 2026