আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

মোল্লাহাটে জুয়ার আসরে পুলিশের অভিযানের তথ্য দেওয়ার সন্দেহে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 06:03:40 pm, Saturday, 7 November 2026
  • 8

মোল্লাহাটে জুয়ার আসরে পুলিশের অভিযানের তথ্য দেওয়ার সন্দেহে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান চালানোর তথ্য দেওয়ার সন্দেহে আব্দুল্লাহ ফারুক নামে এক সাংবাদিককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে একটি জুয়াড়ি চক্রের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গিরিশনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিককে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল্লাহ ফারুক মোল্লাহাট প্রেসক্লাবের সহসভাপতি। তিনি গ্রীন টিভি ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। সাংবাদিক ফারুকের অভিযোগ, উপজেলার গিরিশনগর দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে একটি চক্র জুয়ার আসর পরিচালনা করে আসছিল।

শুক্রবার রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়ার আসরটি বন্ধ করে দেয়। এ অভিযানের পেছনে ফারুকের সম্পৃক্ততা রয়েছে এবং তিনিই পুলিশকে তথ্য দিয়েছেন—এমন সন্দেহে তাঁর ওপর ক্ষুব্ধ হয় চক্রটি। তিনি অভিযোগ করেন, রাত সাড়ে ১০টার দিকে ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০ থেকে ১২ জন তাঁকে ডেকে নিয়ে মারধর করেন। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।

তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল্লাহ ফারুক বলেন, জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযানের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ভিত্তিহীন সন্দেহের কারণে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড মিডিয়া ফোরামের বাগেরহাট শাখা। সংগঠনটির সভাপতি সৈকত মন্ডল, সাধারণ সম্পাদক সাগর মল্লিকসহ সদস্যরা হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত

মোল্লাহাটে জুয়ার আসরে পুলিশের অভিযানের তথ্য দেওয়ার সন্দেহে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

Update Time : 06:03:40 pm, Saturday, 7 November 2026