আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৪°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ঝুঁকিপূর্ণ সাঁকোতে চলছে মেলান্দহ-মাদারগঞ্জের যোগাযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

  • MIT ERP
  • Update Time : 05:56:29 am, Thursday, 5 November 2026
  • 29

ঝুঁকিপূর্ণ সাঁকোতে চলছে মেলান্দহ-মাদারগঞ্জের যোগাযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝুঁকিপূর্ণ সাঁকোতেই মেলান্দহ-মাদারগঞ্জের যোগাযোগ মাধ্যমে দুর্ভোগ থেকে মুক্তি চায় এলাকাবাসী। সেতুর সংযোগ সড়ক ধসে পড়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছে কয়েক এলাকার মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহিন বাজার এলাকার ওই সেতুর সংযোগ সড়কের একপাশের মাটি ধসে গেছে।

ফলে বেশ কিছু দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। পরে অস্থায়ীভাবে বাঁশের সাঁকো নির্মাণ করে কোনো রকমে সাময়িক চলাচলের ব্যবস্থা করেন স্থানীয়রা। বর্তমান নড়বড়ে দশার কারণে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রশাসন ও চেয়ারম্যানের যৌথ সহযোগিতায় সেখানে আরেকটি নতুন সাঁকো নির্মাণ করা হয়।

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সেই নতুন সাঁকোটিও বর্তমানে নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে মেলান্দহ থেকে মাদারগঞ্জ যাতায়াতের এ গুরুত্বপূর্ণ সড়কটিতে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। সাঁকোর বেহাল দশার কারণে এ পথে কোনো ট্রাক, বাস বা জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল করতে পারছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন থেকে শুরু করে জরুরি চিকিৎসাসেবাÑসব কিছুতেই তৈরি হয়েছে মারাত্মক বিঘœ।

প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভুক্তভোগী এলাকাবাসী কয়েকজন মনের আক্ষেপে বলেন, বারবার এলাকাবাসীর উদ্যোগে সাঁকো মেরামত করা কষ্টকর। তাই জনদুর্ভোগ লাঘবে সড়কটি স্থায়ীভাবে সংস্কার করার জোর দাবি এলাকাবাসীর। উপজেলা প্রকৌশলী মশিউর রহমান জানান, ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক সংস্কারের বিষয়টি সিবিআরআই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে দ্রুত নির্মাণকাজ শুরু হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত

ঝুঁকিপূর্ণ সাঁকোতে চলছে মেলান্দহ-মাদারগঞ্জের যোগাযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

Update Time : 05:56:29 am, Thursday, 5 November 2026