আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক, ১৪৩৩ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

সান্তাহারে হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

  • MIT ERP
  • Update Time : 05:38:32 pm, Tuesday, 3 November 2026
  • 25

সান্তাহারে হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিসমিল্লাহ নামের একটি হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ভুক্তভোগীদের পক্ষে আবু সাইফ নিহাদ ও আবু হামজা হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এর আগে গত শুক্রবার খাবার খাওয়ার পরপরই পেটে ব্যথাসহ শারীরিক নানা সমস্যা দেখা দিলে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার স্টেশন রোড এলাকায় ‘বিসমিল্লাহ হোটেলে’ ৬ জন মুরগির চাপ ও গ্রিল খায়। খাওয়া শেষে তারা আরোও একজনের জন্য খাবার পার্সেল করে নিয়ে যায়।

হোটেলে খাবার খাওয়ার পর থেকেই তাদের সবার পেটে ব্যথা শুরু হয়। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের সাত জনকেই চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অভিযোগকারী দুজন কিছুটা সুস্থ হলেও বাকি পাঁচজনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হোটেলের খাবার খেয়ে এমন অসুস্থতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন এবং হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুক্তভোগীদের পক্ষে আবু সাইফ নিহাদ ও আবু হামজা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটুয়াখালীতে চোরাই ছাগলসহ দুই যুবক আটক

সান্তাহারে হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

Update Time : 05:38:32 pm, Tuesday, 3 November 2026