আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু

  • MIT ERP
  • Update Time : 05:32:19 pm, Tuesday, 3 November 2026
  • 14

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনে দেশটির ২৩ কোটির বেশি নিবন্ধিত ভোটার প্রতিনিধি পরিষদ ও সিনেটের সদস্য নির্বাচনের পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নরও বেছে নেবেন।

প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটি এবং ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনে ভোট নেওয়া হবে। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির হাতে। নির্বাচনে কোন দল কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন সময়ে ভোটগ্রহণ শুরু ও শেষ হওয়ায় বাংলাদেশ থেকে নির্বাচনের সময়সূচি বুঝতে রয়েছে কিছুটা ভিন্নতা।

বাংলাদেশ সময় কখন শুরু হবে ভোটগ্রহণ? যুক্তরাষ্ট্রে সব অঙ্গরাজ্যের জন্য ভোট শুরুর কোনো অভিন্ন সময় নির্ধারিত নেই। স্থানীয় আইন ও নিয়ম অনুসারে প্রতিটি অঙ্গরাজ্য নিজস্ব সময়সূচিতে ভোটগ্রহণ পরিচালনা করে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টায় ভার্মন্টে প্রথম ভোটগ্রহণ শুরু হবে। বাংলাদেশ সময় তখন বিকেল ৪টা। এরপর নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট ও কেনটাকিতে স্থানীয় সময় সকাল ৬টায় ভোট শুরু হবে, যা বাংলাদেশ সময় বিকেল ৫টা।

জর্জিয়া, ফ্লোরিডা, পেনসিলভানিয়া ও নিউইয়র্কে বাংলাদেশ সময় বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ওহাইও ও নর্থ ক্যারোলিনায় বিকেল সাড়ে ৫টায় এবং মিশিগানে সন্ধ্যা ৬টায় ভোটকেন্দ্র খুলবে। কখন শেষ হবে ভোটগ্রহণ? যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের সময়ের পার্থক্যের কারণে ভোটকেন্দ্রগুলোও পর্যায়ক্রমে বন্ধ হবে।

সবার আগে ইন্ডিয়ানা ও কেনটাকিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হবে। বাংলাদেশ সময় তখন রাত ৪টা। মিশিগানে রাত ৮টায় এবং কানসাসে সন্ধ্যা ৭টায় ভোট শেষ হবে। বাংলাদেশ সময় উভয় ক্ষেত্রেই তখন বুধবার ভোর ৬টা। আইওয়াতে স্থানীয় সময় রাত ৮টায়, অর্থাৎ বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় ভোটকেন্দ্র বন্ধ হবে। সবশেষে আলাস্কায় ভোটগ্রহণ শেষ হবে।

পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী বুধবার রাত ১টার দিকে সেখানে ভোট শেষ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় তা বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে। কখন জানা যাবে নির্বাচনের ফল? ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পরপরই বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রাথমিক ফল আসতে শুরু করবে। মঙ্গলবার রাতে শুরু হওয়া এই ফল প্রকাশের ধারা বুধবারও অব্যাহত থাকবে। ভোট গণনা শেষে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নির্বাচনী কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করবেন।

তবে প্রাথমিক ফল প্রকাশের অর্থ চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হয়ে যাওয়া নয়। প্রতিটি কেন্দ্রের ব্যালট যাচাই ও গণনা শেষ হওয়ার পরই ফলের চিত্র আরও স্পষ্ট হবে। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মতো সংবাদমাধ্যম নির্বাচনী কর্মকর্তাদের প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন আসনের বিজয়ী ঘোষণা করে। বিশেষ করে যেসব আসনে দুই দলের প্রার্থীদের মধ্যে ব্যবধান খুব কম, সেগুলোর ফল নিশ্চিত হতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে।

ফলে ভোট শেষ হওয়ার রাতেই কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাচ্ছে, তা নিশ্চিত হওয়া কঠিন হতে পারে। এ ছাড়া নির্বাচনের দিন ভোটগ্রহণ শেষ হলেও ডাকযোগে পাঠানো ব্যালট, প্রভিশনাল ব্যালটসহ বিশেষ ধরনের ভোট গণনা চলতে থাকে। এ কারণে পূর্ণাঙ্গ ও সরকারি ফল প্রকাশে কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নওগাঁর মান্দায় ক্লিনিক চত্বর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Update Time : 05:32:19 pm, Tuesday, 3 November 2026