আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৫%

নিরাপত্তা শঙ্কার কারণে রোনালদোকে ছাড়াই মাঠে নামছে আল নাসর

  • MIT ERP
  • Update Time : 11:38:38 am, Monday, 2 November 2026
  • 14

নিরাপত্তা শঙ্কার কারণে রোনালদোকে ছাড়াই মাঠে নামছে আল নাসর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি প্রো লিগের সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক করা সত্ত্বেও আল নাসরের পরবর্তী ম্যাচের দলে রাখা হয়নি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। ক্লাবের কোচ পোস্তেকোগলু জানিয়েছেন, মূলত নিরাপত্তা শঙ্কার কারণেই তাকে পরবর্তী ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।

আল নাসর পরের ম্যাচ খেলবে পাকতাকোরের বিপক্ষে। এশিয়ান চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচটি হবে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে। কিন্তু সৌদি আরবের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতাগুলো আয়োজন নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সে কারণেই রোনালদোকে বিশ্রাম দিয়েছে আল নাসর।

এ বিষয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আল নাসর কোচ পোস্তেকোগলু জানিয়েছেন, শুধু রোনালদো নন, কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানকেও এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘ম্যাচের চাপ এবং দীর্ঘ ভ্রমণের বিষয়টি বিবেচনা করেই আমরা তাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

গত সপ্তাহেও রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেবার সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে রিয়াদে যেতে রাজি হয়নি। ফলে ম্যাচটি স্থগিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এর আগে গত ১২ অক্টোবর এ প্রতিযোগিতায় আল নাসরের আরেকটি হোম ম্যাচও এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পিরোজপুরের এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত

নিরাপত্তা শঙ্কার কারণে রোনালদোকে ছাড়াই মাঠে নামছে আল নাসর

Update Time : 11:38:38 am, Monday, 2 November 2026