আজ রবিবার, ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

শাহরিয়ার রেজা দীপের ৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদন

  • MIT ERP
  • Update Time : 03:31:51 pm, Saturday, 31 October 2026
  • 29

শাহরিয়ার রেজা দীপের ৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার রেজা দীপকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত এবং নিহতের মোটরসাইকেল উদ্ধারসহ ঘটনার প্রকৃত স্থান নির্ধারণের জন্য এ আবেদন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন আদালতে এ আবেদন করেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে উত্তরা থানাধীন রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মরদেহের সঙ্গে থাকা আইফোনসহ বিভিন্ন তথ্যের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি। আবেদনে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঘটনার দিন দীপ তাহসিফকে ডেকে নিয়ে উত্তরখান থানাধীন মাজার বস্তি এলাকায় যান। জিজ্ঞাসাবাদে দীপ তাহসিফকে নিজের সিনিয়র বড় ভাই হিসেবে পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছে পুলিশ। পুলিশের আবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত উদ্ধার, তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের প্রকৃত স্থান নির্ধারণে দীপকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ ছাড়া জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হয়ে মামলার তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে শনিবার দুপুরে তিনটি পুলিশি গাড়িতে করে দীপকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। গত বুধবার (২৮ অক্টোবর) তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। মরদেহ উদ্ধারের তিন দিন পর তার বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করছে নৌ-পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ

শাহরিয়ার রেজা দীপের ৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদন

Update Time : 03:31:51 pm, Saturday, 31 October 2026