আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১২%

মাদারীপুরে জামায়াত নেতার ভিডিও ভাইরাল, চিকিৎসার নামে অপকর্মের অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 10:39:08 am, Tuesday, 27 October 2026
  • 10

মাদারীপুরে জামায়াত নেতার ভিডিও ভাইরাল, চিকিৎসার নামে অপকর্মের অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির তাইজুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। ভিডিওতে এক নারীর সঙ্গে একটি কক্ষে থাকা অবস্থায় স্থানীয়দের হাতে তাকে আটক হতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে তাইজুল ইসলামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুর রহমান মিয়াজীর ছেলে। ঘটনার পর সন্ধ্যা থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতের মধ্যে ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে পানিপড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে কথিত চিকিৎসা দিয়ে আসছিলেন। এ কার্যক্রমের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসাশিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, চিকিৎসার কথা বলে বাসায় এনে নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করেন তিনি।

এ ধরনের অপরাধীদের শাস্তি হওয়া প্রয়োজন। নিলখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ মাতুবর অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নিলখীতে চিকিৎসার নামে তিনি অপকর্ম করে আসছিলেন। এ বিষয়ে শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, বিষয়টি লিখিতভাবে কেউ অভিযোগ দিলে আমরা বিষয়টি দেখব। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযুক্ত তাইজুল ইসলামের বক্তব্যও পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মস্কোয় আজ পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরান ও কাতারের শীর্ষ নেতা

মাদারীপুরে জামায়াত নেতার ভিডিও ভাইরাল, চিকিৎসার নামে অপকর্মের অভিযোগ

Update Time : 10:39:08 am, Tuesday, 27 October 2026