আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

টেকনাফের শাহপরীতে আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ

  • MIT ERP
  • Update Time : 01:53:47 pm, Thursday, 22 October 2026
  • 13

টেকনাফের শাহপরীতে আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বیر আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে টেকনাফ থানার শাহপরী দ্বীপের নাজিরপাড়াসংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের সদস্যরা। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধের সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান একটি বস্তা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সেনাবাহিনীর নিরাপত্তায় সাজেক ছেড়ে খাগড়াছড়িতে ফিরলেন পর্যটকরা

টেকনাফের শাহপরীতে আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ

Update Time : 01:53:47 pm, Thursday, 22 October 2026