আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

কুড়িগ্রামে বৃদ্ধ হত্যা মামলায় গ্রেপ্তার রাব্বিকে নিয়ে ছুরি উদ্ধার করল পুলিশ

  • MIT ERP
  • Update Time : 09:59:41 am, Wednesday, 21 October 2026
  • 11

কুড়িগ্রামে বৃদ্ধ হত্যা মামলায় গ্রেপ্তার রাব্বিকে নিয়ে ছুরি উদ্ধার করল পুলিশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুড়িগ্রামের উলিপুরে বাচ্চু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তার চাচাতো নাতি রাব্বিকে (২২) সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দক্ষিণ মধুপুর ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুর থেকে ছুরিটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় হত্যাকারীকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া রংপুর মহানগর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি তার ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে ছিলেন।

সেখানে রাতে হত্যার শিকার হন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার চাচাতো নাতি রাব্বির বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে পুলিশ অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে সঙ্গে নিয়ে দক্ষিণ মধুপুর ঈদগাহ মাঠসংলগ্ন পুকুরে যায়। সেখানে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা ছুরিটি উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা জানান, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে অভিযুক্ত চাচাতো নাতিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এদিকে, বাচ্চু মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মোদির বাসভবনের পাশে ঐতিহাসিক মসজিদ উচ্ছেদের নোটিশ, সময় ৬ দিন

কুড়িগ্রামে বৃদ্ধ হত্যা মামলায় গ্রেপ্তার রাব্বিকে নিয়ে ছুরি উদ্ধার করল পুলিশ

Update Time : 09:59:41 am, Wednesday, 21 October 2026