সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের নিজ বাড়ির উঠান থেকে গাঁজা ও ছয়টি ইয়াবা ট্যাবলেটসহ সোহেল (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে চার পুড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার এসআই মো. শরীফুল ইসলাম বলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের বাসিন্দা সোহেল এ উপজেলার চিহ্নিত একজন মাদক কারবারি। সোমবার রাতে নিজ বাড়ির উঠানে তিনি মাদক বেচা-কেনা করছিলেন। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে চার পুড়িয়া গাঁজা ও ছয়টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় আরও সাতটি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





















