আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

  • MIT ERP
  • Update Time : 04:37:31 pm, Sunday, 18 October 2026
  • 10

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নতুন ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পেতে পারেন যোগ্য তরুণ উদ্যোক্তারা।

দেশের ৫৬টি জেলার সব উপজেলায় আগামী ১ নভেম্বর থেকে এ অর্থায়নের জন্য আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। গতকাল শনিবার (১৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করে নতুন ব্যবসা শুরু কিংবা বিদ্যমান ব্যবসার সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে। অর্থায়নের ধরন ও শর্তাবলি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে পেতে পারেন। বয়সসীমা: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।

স্থায়ী বাসস্থান: যে উপজেলার জন্য আবেদন করা হবে, আবেদনকারীকে অবশ্যই সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ব্যবসায়িক পরিকল্পনা: নতুন ব্যবসায়িক পরিকল্পনা বা উদ্ভাবনী চিন্তা থাকলেই আবেদন করা যাবে। আগে থেকে ব্যবসা থাকার কোনো বাধ্যবাধকতা নেই। যারা আবেদন করতে পারবেন না: ইতিমধ্যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নিয়েছেন, ঋণখেলাপি কিংবা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত- এমন ব্যক্তিরা এ অর্থায়নের জন্য বিবেচিত হবেন না।

প্রথম পর্যায়ে জমা পড়েছে ১৮ হাজারের বেশি আবেদন এর আগে কর্মসূচির প্রথম পর্যায়ে ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আটটি জেলার ৬৪টি উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। প্রথম পর্যায়ে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। এ সময় মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।

এর মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে নেত্রকোণা জেলায়। যেভাবে করবেন আবেদন আগ্রহী তরুণ উদ্যোক্তাদের আগামী ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে নিজ উপজেলার যে কোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম সংগ্রহ করা যাবে বাংলাদেশ ব্যাংকের মূল ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টাল www.bb.org.bd/smespd_portal থেকে।

যোগ্য তরুণ উদ্যোক্তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে এ অর্থায়ন কর্মসূচির আওতায় নতুন ব্যবসা শুরু কিংবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের সুযোগ নিতে পারবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

Update Time : 04:37:31 pm, Sunday, 18 October 2026