আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী আটক, মোটরসাইকেল জব্দ

  • MIT ERP
  • Update Time : 02:58:02 pm, Sunday, 18 October 2026
  • 13

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী আটক, মোটরসাইকেল জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লাইনপাড় এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পরিচালিত এই বিশেষ মাদকবিরোধী অভিযানে তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুর কোতোয়ালি থানার দক্ষিণ বালুবাড়ী লাইনপাড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে সোহেল রানা (৪২) ও তার স্ত্রী লাকি বেগম (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস দল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরের সামনে এবং ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লাইনপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল ও ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুজনকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী আটক, মোটরসাইকেল জব্দ

Update Time : 02:58:02 pm, Sunday, 18 October 2026