আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫০%

নতুন বিধিমালা ও রেট সিডিউল না হওয়া পর্যন্ত সরকারি দরপত্র স্থগিত

  • MIT ERP
  • Update Time : 06:24:32 pm, Thursday, 15 October 2026
  • 15

নতুন বিধিমালা ও রেট সিডিউল না হওয়া পর্যন্ত সরকারি দরপত্র স্থগিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের সরকারি কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট সিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ব্যতীত সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহ-সংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা ওই নির্দেশনায় স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম। নির্দেশনাটি বাংলাদেশ সচিবালয়, ঢাকা থেকে জারি করা হয়। সরকারের পরবর্তী নির্দেশনা এবং নতুন বিধিমালা ও রেট সিডিউল প্রকাশের আগ পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে। তবে রাষ্ট্রীয় জরুরি বিষয় এর আওতামুক্ত রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্বামীকে আটকে রেখে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ

নতুন বিধিমালা ও রেট সিডিউল না হওয়া পর্যন্ত সরকারি দরপত্র স্থগিত

Update Time : 06:24:32 pm, Thursday, 15 October 2026