আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫০%

শেখ হাসিনা জাতির মেরুদণ্ড ভাঙতে সব কিছু করেছেন: রিজভী

  • MIT ERP
  • Update Time : 04:19:00 pm, Thursday, 15 October 2026
  • 15

শেখ হাসিনা জাতির মেরুদণ্ড ভাঙতে সব কিছু করেছেন: রিজভী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিগত বছরগুলোর এসএসসি–এইচএসসির ফলাফল নিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা জোর করে পাসের হার বেশি দেখিয়েছেন। পাসের হার বেশি দেখিয়ে প্রকৃত লেখাপড়ার আকাঙ্ক্ষাকে অবদমিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘জোর করে মিথ্যা শিক্ষা এবং পাসের হার বাড়ানোর আশ্রয় তারেক রহমান গ্রহণ করেননি।’

বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা বিরোধী দল। আপনারা সংসদে কথা বলছেন, স্বাধীনভাবে কথা বলছেন, অনেক উল্টাপাল্টা কথাও বলছেন, মিথ্যা কথাও বলেছেন। কিন্তু তারপরও তো আপনাদের কেউ গ্রেপ্তার হয়নি। কোনো সরকারি নিপীড়নের শিকার হতে হয়নি। যেটা হাসিনার আমলে হতো।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত ছিলেন।

জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি মো. সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের নামে জালিয়াতি করে দেড় টন চাল উত্তোলনের অভিযোগ

শেখ হাসিনা জাতির মেরুদণ্ড ভাঙতে সব কিছু করেছেন: রিজভী

Update Time : 04:19:00 pm, Thursday, 15 October 2026