আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

নানক ও তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

  • MIT ERP
  • Update Time : 11:39:46 am, Monday, 12 October 2026
  • 15

নানক ও তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণের কার্যক্রম চলবে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ মামলাটিতে রাষ্ট্রপক্ষের দশম সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। এর আগে গত ৮ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। ওই দিন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থিত হলেও অন্য একটি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ থাকায় সময় চায় প্রসিকিউশন।

পরে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ হিসেবে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মামলাটিতে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন চার আসামি। তারা হলেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, আনসার সদস্য ওমর ফারুক এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কর্মী ফজলে রাব্বি।

অন্যদিকে নানক-তাপসসহ বাকি আসামিদের অধিকাংশই পলাতক।

তাদের মধ্যে রয়েছেন তৎকালীন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রওশুনুল হক, এমএ সাত্তার, তোফায়েল, তারেকুজ্জামান, আরিফুর রহমান তুহিন, আহাদ হোসাইন, মো. ইউনূস, মোল্লা রুবেল, আজিজুল হক, রিয়াজ মাহমুদ, হৃদয়, মাইনুল ইসলাম, শেখ বজলুর রহমান, জহির উদ্দিন, আয়মান, সেন্টু মিয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর মামলাটির নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নিহত মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। তার ভাই সৈকত ২০২৪ সালের ৭ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে পুলিশের গুলিতে নিহত হন। পরে ওই বছরের ১০ মে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২৮ আসামির বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে সহিংস ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নৃশংসতায় জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। আসামিদের উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে প্রসিকিউশনের দাবি।

এসব ঘটনায় মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ

নানক ও তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

Update Time : 11:39:46 am, Monday, 12 October 2026