সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলার ঘটনায় দুইজন বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি চারজন গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত ওই নিহত দুইজনসহ আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হয়ে তিনি এই কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চার বাংলাদে‌শি আহত হয়েছেন, তারা সৌ‌দির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে আছেন। আমরা সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা করছি। ’ প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় যারা নিহত হয়েছে তাদের মরদেহ বাংলাদেশে আনা হবে রাষ্ট্রীয় খরচে। এর আগে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিসহ ১২ জন হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার।























