আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮১%

ভালুকায় বাবার ধর্ষণে তিন মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, অভিযুক্ত বাবা কারাগারে

  • MIT ERP
  • Update Time : 09:55:27 pm, Saturday, 10 October 2026
  • 9
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের ভালুকায় ১৩ বছর কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় আব্দুল মোতালেক (৩২) নামে এক যুবককে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ধর্ষণে ১৩ বছর বয়সী ওই কিশোরী তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

আব্দুল মোতালেক জেলার তারাকান্দা উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ভালুকা উপজেলার কাঠালী এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন। শনিবার (১০ অক্টোবর) বিকেলে আব্দুল মোতালেককে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) রাতে মোতালেককে আসামি করে ভালুকায় থানায় মামলা দায়ের করা হয়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম আব্দুল মোতালেককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার কলাবাগান থানা এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। গত ২২ মে কয়েক দিনের ছুটিতে বাবা-মায়ের কাছে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় বেড়াতে যায় সে। পরে ২৫ জুন পুনরায় ঢাকা গিয়ে ওই বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেয়। সম্প্রতি মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে বাসার মালিকের সন্দেহ হয়।

পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী জানায়, কাঠালী বেড়াতে যাওয়ার পর তার বাবা আব্দুল মোতালেক তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। বিষয়টি জানার পর বাসার মালিক কৌশলে মেয়েটির মা-বাবাকে ডেকে নেন এবং কলাবাগান থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে কিশোরীর মা ও বাসার মালিকের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাবা প্রাথমিকভাবে নিজের মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেন।

পরে তাকে কলাবাগান থানা থেকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ভালুকা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ভুক্তভোগী শিশুর মা বলেন, গত ২২ মে আমার স্বামী আব্দুল মোতালেক নিজে গিয়ে মেয়েকে ঢাকা থেকে বেড়ানোর কথা বলে নিয়ে আসে। এক মাস রাখার পর ২৫ জুন তাকে আবারও কাজের জায়গায় রেখে আসে। আমি জীবিকার তাগিদে চাকরির সুবাদে দিনের একটা বড় সময় বাইরে থাকতাম।

এই সুযোগে ভাড়া বাসায় মেয়েকে একা পেয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে সে। ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, মোতালেককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ওই কিশোরী তিম মাসের অন্তঃসত্ত্বা। ওই কিশোরীকে ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ছোট্ট ভুলের কারণে ধরা পড়েন তাজমিন হত্যা মামলার আসামি সুমন

ভালুকায় বাবার ধর্ষণে তিন মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, অভিযুক্ত বাবা কারাগারে

Update Time : 09:55:27 pm, Saturday, 10 October 2026