আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

জকিগঞ্জে দুটি বাড়িতে ডাকাত দলের হানা: নগদ টাকা, স্বর্ণালংকার ও সিসি ক্যামেরা লুট

  • MIT ERP
  • Update Time : 01:56:43 pm, Saturday, 10 October 2026
  • 12
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেটের জকিগঞ্জে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল কামারগ্রামে এই ঘটনা ঘটে। মুখোশধারী ৭ থেকে ১০ জনের একটি ডাকাত দল মাস্টার জামাল আহমদ ও তার ছোট ভাই ব্যবসায়ী শামীম আহমদের বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন এবং সিসি ক্যামেরার সরঞ্জাম লুট করে নিয়ে গেছে।

এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন শামীম আহমদ। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামীম আহমদ জকিগঞ্জ শহরের ‘রাজমহল’-এর মালিক। তার বড় ভাই মাস্টার জামাল আহমদও ডাকাতদের মারধরের শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ডাকাত দল ঘরের কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে।

পরে পরিবারের সদস্যদের বেঁধে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। এ সময় সাড়ে চার ভরি থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, চারটি মুঠোফোন এবং সিসি ক্যামেরার মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। তবে নগদ টাকার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চেয়ারম্যান আরও জানান, ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে শামীম আহমদকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থলে যায়। পরে সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। এদিকে, ডাকাতদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় উত্তরকুল কামারগ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ডাকাতদের দ্রুত গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

জকিগঞ্জে দুটি বাড়িতে ডাকাত দলের হানা: নগদ টাকা, স্বর্ণালংকার ও সিসি ক্যামেরা লুট

Update Time : 01:56:43 pm, Saturday, 10 October 2026