আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

চাঁপাইনবাবগঞ্জের আম বাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 05:45:41 pm, Friday, 9 October 2026
  • 7
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার নামো চাকপাড়ার একটি আম বাগান থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে এসআরবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি নামো চাকপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালায়। এ সময় শপিং ব্যাগের মধ্যে রাখা একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে, নাশকতার জন্য আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো রাখা হয়েছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পর উদ্ধার করা পিস্তল ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুমিল্লায় তাজমিন হত্যা: ঘাতক একজনই, ইঙ্গিত তদন্ত কর্মকর্তাদের

চাঁপাইনবাবগঞ্জের আম বাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

Update Time : 05:45:41 pm, Friday, 9 October 2026