আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

পিরোজপুরে নতুন করে চাঁদাবাজ ও সন্ত্রাস সৃষ্টি হয়েছে: মাসুদ সাঈদী

  • MIT ERP
  • Update Time : 06:14:46 pm, Friday, 9 October 2026
  • 9
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি ৫ই আগস্টের পর যে বৈষম্যহীন দেশ গড়ার শপথ নিয়েছিল রাজনৈতিক দলগুলো। সেই দলগুলোর মধ্যে কিছু দল তাদের সেই শপথ ভুলে গিয়ে অতীতের স্বৈরাচারের পথে আবার নতুন করে হাঁটছে।

এই পিরোজপুরেও আমরা দেখতে পাচ্ছি নতুন করে কিছু চাঁদাবাজ ও সন্ত্রাস সৃষ্টি হয়েছে, তারা নতুন করে আউয়াল-মালেক হতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই পিরোজপুরের মাটিতে নতুন করে আউয়াল-মালেক সৃষ্টি হতে দওয়া হবে না। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে পিরোজপুর টাউন স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সম্মেলনের শুরুতে ২০২৭-২৮ সেশনের জন্য জেলা আমির নির্বাচনে জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে ভোট প্রদান করেন। এমপি মাসুদ সাঈদী বলেন, আমাকে নাকি নির্বাচনের পর দেখেই নাই, যে সমস্ত নেতারা এই কথা বলেন, তারা আমার পাশে বশে অনুষ্ঠান করেন। আবার অনেক নেতারা আছেন রাতের বেলায় আমার কাছে এসে টিয়ার-কাবিখার জন্য আবেদন করেন। তারাই বলেন আমাকে নাকি এলাকায় পাওয়া যায় না, হতাহলে এটা সম্পূর্ণ অপপ্রচার।

আমি অনুরোধ করে বলতে চাই, যারা রাজনীতিবিদ তারা রাজনীতির ভাষায় কথা বলেন, যারা সাংবাদিক তারা সাংবাদিকতার লেভেলে থেকে কথা বলেন, সাংবাদিকতা করবেন আবার রাজনীতির নামে নোংরামি করবেন এই রাজনীতি পিরোজপুরে করতে দেয়া হবে না। এখানে কথিত কিছু সাংবাদিক দেখা যায়, যারা সাংবাদিকতার পরিচয় ব্যাবহার করে রাজনীতি করছেন। তাদেরকে অনুরোধ জানাই রাজনীতির মাঠে নেমে রাজনীতি করেন, সাংবাদিকতার এই পবিত্র পেশাকে নষ্ট করবেন না।

মাসুদ সাঈদী আরও বলেন, আমরা পিরোজপুরের মানুষকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ জেলা ও দেশ গড়ার আন্দোলন করছি। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, সকল ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুতারং পিরোজপুরের সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাচ্ছি আসুন আমরা গঠন মূলক রাজনীতি করি, নোংরামি রাজনীতি আওয়ামী লীগ করেছে সেই রাজনীতি যদি আপনারাও করেন তাহলে আপনাদের আর আওয়ামী লীগের রাজনীতি মধ্যে পার্থক্য কোথায়।

মাসুদ সাঈদী বলেন, বিরোধী দল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায় জামায়াতে ইসলামী। দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। বিরোধী দলে থেকেও ছায়া সরকার হিসেবে ভূমিকা রেখে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের পরিচালনায় জেলা আমির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব এবং সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক শাহ আলম।

অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, এ ভোট ছিল জেলা মজলিসে শূরায় প্রতিনিধি নির্বাচনের জন্য। জামায়াতে ইসলামী সুষ্ঠুভাবে এ নির্বাচন পরিচালনা করছে। আমরা ৮৫ বছর ধরে এভাবে নির্বাচন করে আসছি। এ নির্বাচনে কোনো প্রচার-প্রচারণা, দলাদলি বা গ্রুপিং নেই। এরকম একটি গণতান্ত্রিক ও পরিচ্ছন্ন দল জামায়াতে ইসলামী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করা হয়েছে: চিফ হুইপ

পিরোজপুরে নতুন করে চাঁদাবাজ ও সন্ত্রাস সৃষ্টি হয়েছে: মাসুদ সাঈদী

Update Time : 06:14:46 pm, Friday, 9 October 2026