আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন গিয়াস উদ্দিন

  • MIT ERP
  • Update Time : 12:31:58 am, Friday, 9 October 2026
  • 15
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) গিয়াস উদ্দিনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম এই প্রজ্ঞাপন জারি করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন গিয়াস উদ্দিন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন গিয়াস উদ্দিন

Update Time : 12:31:58 am, Friday, 9 October 2026