আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল-মাঠা উৎপাদন, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • MIT ERP
  • Update Time : 07:45:43 pm, Thursday, 8 October 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন খাদ্যপণ্য উৎপাদন এবং নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির দায়ে ছয় প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন মাঠা, ঘোল, ঘি ও দই উৎপাদনের দায়ে সলপ কাশেম ঘোল মাঠা দই ও মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ টাকা, সলপের ঘোল ও দই ঘরের মালিক আব্দুল খালেক খানকে ৫০ হাজার টাকা, সলপ ঘোল অ্যান্ড সাদেক খান দই ঘরের মালিককে ৫০ হাজার টাকা এবং সলপ মাঠা ঘোল দই ঘরের মালিক আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মেসার্স শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন মাঠা, ঘোল, ঘি ও দই উৎপাদন এবং নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে ছয় প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে এসব অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া উল্লাপাড়া বাজারে গ্যাস সিলিন্ডার সরবরাহকারী ও খুচরা দোকানগুলোও তদারকি করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাধবপুরে দুর্গাপূজায় মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপের দাবি

উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল-মাঠা উৎপাদন, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : 07:45:43 pm, Thursday, 8 October 2026