আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামের মামলা প্রত্যাহার করলেন বাদী কফিল উদ্দিন

  • MIT ERP
  • Update Time : 08:35:25 pm, Thursday, 8 October 2026
  • 7
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন বাদী কফিল উদ্দিন। গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালত বাদীর আবেদন মঞ্জুর করে মামলাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

কফিল উদ্দিন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যুবলীগের কর্মী হয়েও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করায় বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। আদালতের জিআরও শাখায় কর্মরত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটির তদন্তের দায়িত্বে ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এসআই মনিরুল ইসলাম বলেন, ‘মামলাটি আদালতে করা হয়েছিল। তদন্তের দায়িত্বে ছিল পিবিআই। গত ১৭ সেপ্টেম্বর মামলার ধার্য তারিখে বাদী কফিল উদ্দিন মামলা প্রত্যাহারের আবেদন করেন। এরপর ২৯ সেপ্টেম্বর পরবর্তী ধার্য তারিখে আদালত আবেদনটি মঞ্জুর করে মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। ’ ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে হামলায় আহত হওয়ার অভিযোগে কফিল উদ্দিন মামলাটি করেন।

ওই বছরের ১৮ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে তিনি মামলার আবেদন করেন। পরে আদালত আবেদনটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সিএমপি কমিশনার সাইফুল ইসলামসহ ২৬ পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মোট ১৮৭ জনকে আসামি করা হয়েছিল।

আসামিদের মধ্যে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়াসিম উদ্দিন ও মোবারক আলীও ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুর্ঘটনায় আহত বাইক আরোহীর পকেটে সাড়ে ৯শ ইয়াবা!

শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামের মামলা প্রত্যাহার করলেন বাদী কফিল উদ্দিন

Update Time : 08:35:25 pm, Thursday, 8 October 2026