আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

পার্বতীপুরে আগের স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

  • MIT ERP
  • Update Time : 07:38:55 pm, Thursday, 8 October 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৭নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে মোস্তফাপুর ইউনিয়নের সাধারণ নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০০ জন নাগরিক অংশ নেন। বক্তব্য দেন মাসুদ রানা বাবু মাস্টার, কৃষকদলের সভাপতি মমতাজ আলী মন্ডল, অধ্যাপক আমান আলী, আবু সাঈদ মন্ডল, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজাহার আলী নয়ন, হাফেজ আজিজুর রহমান সুমন প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মোস্তফাপুর ইউনিয়নের ঐতিহ্য ও স্থানীয় জনস্বার্থ বিবেচনায় ইউনিয়ন পরিষদের নতুন ভবন পূর্বের স্থানে নির্মাণ করা প্রয়োজন। তারা ভবন নির্মাণের স্থান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং পূর্বের স্থানে ভবন নির্মাণের দাবি জানান। কর্মসূচি শেষে আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে মোস্তফাপুর ইউনিয়নের ঐতিহ্য রক্ষা, জনসাধারণের সুবিধা ও জনস্বার্থ বিবেচনায় ইউনিয়ন পরিষদের নতুন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবি তুলে ধরা হয়। আয়োজকরা জানান, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা তাদের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম রেঞ্জে একদিনে ৭৯০ জন গ্রেপ্তার

পার্বতীপুরে আগের স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

Update Time : 07:38:55 pm, Thursday, 8 October 2026