আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ২ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

  • MIT ERP
  • Update Time : 02:37:17 pm, Thursday, 8 October 2026
  • 12
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে এসে পৌঁছেছে। কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৩৬ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মরদেহ দুটি। মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ।

এর আগে গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা। দুজনের বাড়িই কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামে। তারা পরস্পরের প্রতিবেশী ছিলেন।

স্বজনেরা জানান, দীর্ঘ তিন বছর পর দেশে ফেরার কথা ছিল তাদের। তবে প্রিয়জনদের কাছে ফিরলেন নিথর দেহে। আজ বিকেলে কানাইঘাট উপজেলার গাছবাড়ির আকুনি মাদ্রাসায় জানাজা শেষে নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন হবে।

এদিকে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য দুই পরিবারকে ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য শেকৃবির ৭ শিক্ষার্থী মনোনীত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ২ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

Update Time : 02:37:17 pm, Thursday, 8 October 2026