আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সৌদির দুটি বিমানবন্দরে হামলায় ৩ জন নিহত, আহত ৩৬

  • MIT ERP
  • Update Time : 10:44:17 am, Thursday, 8 October 2026
  • 11
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। মঙ্গলবার ও বুধবার আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসব হামলা হয়। খবর রয়টার্সের।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আবহা বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হয়েছেন। তাদের একজন মরক্কোর এবং অন্য দুজন আলজেরিয়ার নাগরিক। এ ঘটনায় সৌদি নাগরিক এবং বাংলাদেশি ও ফিলিপিনো নাগরিকসহ ২৮ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত হয়েছেন এক সুদানি নাগরিক। আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক, দুইজন মিসরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক।

দুই বিমানবন্দরেই কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে হামলার জন্য কাউকে দায়ী করেনি সৌদি কর্তৃপক্ষ। ইয়েমেনে হুতি বাহিনী ও সৌদি-সমর্থিত সরকারি জোটের মধ্যে নতুন করে সংঘর্ষের মধ্যেই এ হামলা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে লাইফ কেয়ার, সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগানোর অভিযোগ

সৌদির দুটি বিমানবন্দরে হামলায় ৩ জন নিহত, আহত ৩৬

Update Time : 10:44:17 am, Thursday, 8 October 2026