নোট অব ডিসেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকার আগ্রহী নয়, জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সংবিধান সংশোধন ইস্যুতে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার এমনভাবে সংবিধান সংশোধন করবে, যেন তা বাতিল করতে গণভোটের প্রয়োজন পড়বে। ভবিষ্যতে গণতন্ত্র রক্ষার বিষয়টি বিবেচনা করেই সংবিধানের পরিবর্তন আনতে চাইছে সরকার।
একই সঙ্গে জুলাই যোদ্ধাদের সুরক্ষা সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয় বিবেচনা করা হবে বলেও জানান সংবিধান সংশোধন কমিটির সভাপতি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার জন্যই তো আমরা এই সংবিধান সংশোধন কমিটির বক্তব্য শুনছি। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটা বাস্তবায়নে আমরা ভূমিকা রাখব। আমরা সেটা বহুবার বলেছি। কেউ এখন যদি দাবি করে নোট অব ডিসেন্ট ব্যাতিরেকে বাস্তবায়নের জন্য, সে জায়গায় আমরা নাই।’






















