আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

২০ হাজার টাকা করে অনুদান পাবেন ১৪৭২ নারী

  • MIT ERP
  • Update Time : 09:10:36 pm, Tuesday, 6 October 2026
  • 13

২০ হাজার টাকা করে অনুদান পাবেন ১৪৭২ নারী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এক হাজার ৪৭২ জন নারীকে এককালীন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কার্যক্রমের আওতায় এসব নারীদের লটারির মাধ্যমে এ অর্থ দেওয়া হবে। এর বাস্তবায়ন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় ভিডব্লিউবি কার্যক্রমের ‘ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’-এর বেইজলাইন ও এন্ডলাইন জরিপের অংশ হিসেবে নির্বাচিত এসব নারীকে অনুদান দেওয়া হচ্ছে।

এ জন্য তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বরের সঠিকতা যাচাইয়ের অনুমোদন দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৫ অক্টোবর) ভিডব্লিউবির উপপরিচালক রেবেকা সুলতানার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, বিশ্ব খাদ্য কর্মসূচি কর্তৃক লটারির মাধ্যমে ২৪ জেলার ৭২টি উপজেলা থেকে ১ হাজার ৪৭২ জন ভিডব্লিউবি উপকারভোগীকে নির্বাচন করা হয়েছে।

তাদের প্রত্যেককে ব্যবসায়িক অনুদান হিসেবে এককালীন ২০ হাজার টাকা দেওয়ার লক্ষ্যে এনআইডি ও বিকাশ নম্বর যাচাই করা হবে। এনআইডি ও বিকাশ নম্বর যাচাইয়ের কাজ সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের মাধ্যমে সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়েছে। যাচাই শেষে নির্বাচিত উপকারভোগীদের অনুদানের অর্থ প্রদানের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

চিঠিতে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কার্যক্রমের আওতায় ২০২৫ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন চক্রের ‘ভিডব্লিউবি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’-এর বেইজলাইন ও এন্ডলাইন জরিপের অংশ হিসেবে ২৪ জেলার ৭২টি উপজেলার ১ হাজার ৪৭২ জন (দৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত) নির্বাচিত উপকারভোগীকে (কপি সংযুক্ত) ভিডব্লিউবি কার্যক্রমের নিয়মিত সহায়তার পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরি এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের অংশ হিসেবে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি তার নিজস্ব তহবিল থেকে সিএলটিএফের (চেঞ্জিং লাইভস ট্রান্সফরমেশন ফাউন্ড) মাধ্যমে ব্যবসার জন্য এককালীন মাথাপিছু অনুদান হিসেবে ২০ হাজার টাকা প্রদান করবে।

ওই আর্থিক অনুদান প্রকৃত উপকারভোগীদের নিজস্ব বিকাশ নম্বরে প্রেরণ ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক নির্বাচিত উপকারভোগীদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) এবং বিকাশ নম্বর যাচাইকরণের জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া যায়।

এ অবস্থায় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ‘ভিডব্লিউবি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট-এর বেইজলাইন ও এন্ডলাইন জরিপের অংশ হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচি কর্তৃক মাঠপর্যায়ে ২৪ জেলার ৭২টি উপজেলায় দৈবচয়নের মাধ্যমে ১ হাজার ৪৭২ জন নির্বাচিত উপকারভোগীর এনআইডি ও বিকাশ নম্বর যাচাই করে আগামী সাত কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর শাখায় হার্ড কপি ও সফট কপি (মেইল: vwb.dwa@gmail) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

এই কার্যক্রম অনুবিভাগের অতিরিক্ত সচিব, কার্যক্রম অধিশাখার যুগ্ম সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মবিঅ-২ শাখার উপসচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। একই সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির ঢাকা কার্যালয়ের প্রোগ্রাম পলিসি অফিসারকেও বিষয়টি জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শীর্ষ সন্ত্রাসী বগা ইস্যু: চসিক মেয়র ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান

২০ হাজার টাকা করে অনুদান পাবেন ১৪৭২ নারী

Update Time : 09:10:36 pm, Tuesday, 6 October 2026