শারদীয় দুর্গাপূজার আর মাত্র ক দিন বাকি। এই উৎসবকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নাট্যাঙ্গনে ব্যস্ততা। সম্প্রতি রাজবাড়ির মনোরম লোকেশনে নির্মাতা হারুন রুশো নির্মাণ করেছেন একক নাটক মাধব ও রাধিকার প্রেম।
আর এই নাটকে দুই জোড়া জুটির চতুর্ভূজ প্রেম চিত্রিত হয়েছে। নাম ভূমিকায় রয়েছেন, রানা চৌধুরী ও অলংকার চৌধুরী। আরেক জুটিতে রয়েছেন, আফফান মিতুল ও স্বপ্ন। আমানুল হক হেলালের রচনায় এই নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার হবে বিজয়া দশমীর রাতে। জেলেপাড়ার গল্পে এই নাটকের মাধ্যমে দ্বিতীয়বার জেলে চরিত্রে দেখা মিলবে মিতুলের। এর আগে ‘গন্তব্য’ সিনেমাতে জেলে চরিত্রে দেখা মিলেছিল তার। এদিকে, আফফান মিতুল চলতি বছর অভিনয় করেছেন ৪টি সিনেমাতে। সিনেমাগুলো হচ্ছেÑ জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’, সেজানের ‘আসল প্রেমিক’, সায়মন তারিকের ‘সুইট মানে মিষ্টি’ এবং অনিক বিশ্বাসের ‘শিরোনাম’। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও নিয়মিত অভিনয় করতে চান এই অভিনেতা।






















