হাঁসের ছানা সাঈদুর রহমান লিটন হাঁসের ছানা হাঁসের ছানা যাচ্ছ কোথায় হেঁটে, এদিক সেদিক ঘুরে বেড়াও খাওনা কেন ঘেঁটে? দেখতে তুমি তুলতুলে খুব হাঁটো রঙিন পায়ে, পানির মধ্যে ভাসতে থাকো যাচ্ছো যেন নায়ে।
যতই তুমি নাওনা কেন গায় লাগে না পানি, দলে দলে চলো তবু করো কানাকানি। মিষ্টি মধুর গানে গানে সুর তুলে যাও ঘরে, খুবই মজা লাগে মনে তোমার পাখনা ধরে।





















