আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

৭ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানি স্পিকারের

  • MIT ERP
  • Update Time : 08:37:28 am, Monday, 5 October 2026
  • 11

৭ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানি স্পিকারের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুনে স্বাক্ষরিত চুক্তির ৭টি শর্ত যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ গালিবাফ। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন যে, অযথা সময় নষ্ট করা এবং একতরফা দাবি চাপিয়ে দেওয়ার দিন এখন শেষ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, ইরানের ওপর নতুন করে কোনো হামলা চালানো হলে আগের চেয়েও শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের প্রস্তাবিত পরিকল্পনা গ্রহণ করা হলে ৭ দিনে হরমুজ পুনরায় খুলে দেওয়া সম্ভব।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি-এর আওতায় নিজেদের দায়িত্ব সম্পর্কে ইরান সচেতন।

এর আগে, ইরানের বিরুদ্ধে নতুন কোরে হামলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনো পরিকল্পনা তেহরান পরিত্যাগ করছে বলে দাবি তার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কাটেনি ধোঁয়াশা, কবে শুরু হবে শ্রমিক পাঠানো জানা নেই মন্ত্রণালয়ের

৭ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানি স্পিকারের

Update Time : 08:37:28 am, Monday, 5 October 2026