আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

লাকসামে হাজী মোকছেদ আলী টাওয়ার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 02:54:34 am, Monday, 5 October 2026
  • 11

লাকসামে হাজী মোকছেদ আলী টাওয়ার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার লাকসামে হাজী মোকছেদ আলী টাওয়ার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে লাকসাম দৌলতগঞ্জ বাজারের হাজী মোকছেদ আলী টাওয়ারের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং মার্কেটের সার্বিক শৃঙ্খলা ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মো. শাহজাহান শেখকে সমিতির সভাপতি এবং বাদল সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ইলিয়াস মাহমুদ তুহিন ও আমান উল্লাহকে সহসভাপতি, জাহিরকে সহসাধারণ সম্পাদক, শামিম হোসেনকে সাংগঠনিক সম্পাদক, হাফেজ মো. সাইফুল ইসলামকে কোষাধ্যক্ষ, আব্দুল্লাহ সেলিমকে ধর্মবিষয়ক সম্পাদক এবং শাওনকে দপ্তর সম্পাদক করা হয়।

এ ছাড়া সমিতির উপদেষ্টা হিসেবে রয়েছেন এটিএম শওকত হোসেন বিপ্লব, জসিম উদ্দিন মজুমদার, মনির হোসেন ও কামাল হোসেন। কমিটির মেয়াদকাল অক্টোবর ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত উল্লেখ করা হয়। মার্কেটের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত এবং অন্য সদস্যদের মনোনীত করা হয়েছে বলে জানানো হয়। নবগঠিত কমিটির সভাপতি শাহজাহান শেখ বলেন, ‘ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, মার্কেটের শৃঙ্খলা বজায় রাখা এবং সবার মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

ব্যবসায়ীদের নিজস্ব মতামত ও পরামর্শকে প্রাধান্য দিয়েই সমিতির সব কার্যক্রম পরিচালিত হবে। ’ পরিচিতি সভায় উপস্থিত ব্যবসায়ীরা পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রেখে হাজী মোকছেদ আলী টাওয়ারকে একটি সুসংগঠিত ও সমৃদ্ধ ব্যাবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সোনারগাঁর কাঁচপুরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে হাজারো পরিবার

লাকসামে হাজী মোকছেদ আলী টাওয়ার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Update Time : 02:54:34 am, Monday, 5 October 2026