আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

সাতক্ষীরা পৌরশহরে দীর্ঘদিন ধরে অচল পুলিশের সিসি ক্যামেরা

  • MIT ERP
  • Update Time : 06:15:09 pm, Sunday, 4 October 2026
  • 9

সাতক্ষীরা পৌরশহরে দীর্ঘদিন ধরে অচল পুলিশের সিসি ক্যামেরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরা পৌরশহরে দীর্ঘদিন ধরে পুলিশের স্থাপন করা সিসিটিভি ক্যামেরাগুলো অচল রয়েছে। এর ফলে সাইকেল-মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে এবং শহরজুড়ে নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো পৌরশহরকে কার্যকর সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় অস্ত্র ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠে অপরাধী চক্র। ৮ বছর আগে ৪১টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ২ শতাধিক সিসিটিভি বসিয়েছিল পুলিশ।

তবে চার বছরের মধ্যে অচল হতে থাকে ক্যামেরাগুলো। যা সচল করতে পুলিশকেও কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। এরইমধ্যে জেলা শহরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে ব্যাপকহারে। মোটরসাইকেল চুরির ঘটনায় দিশেহারা বাসিন্দারা।

সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তথ্য অনুযায়ী, নিবন্ধিত অপরাধের মধ্যে মাদকের প্রভাব সবচেয়ে বেশি। তিন মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ২৫১টি । এছাড়া ৫০টি নারী নির্যাতন, ২১টি ধর্ষণ, ৯টি হত্যা, ১২টি চোরাচালান, ৭টি শিশু নির্যাতন, ৯টি সাইবার ও পর্নোগ্রাফি, ১৪টি ডাকাতি, ৫৮টি চুরির ঘটনা ঘটে।

সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, ‘অচিরেই পুরো শহরকে সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।’

নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে ২০১৮ সালের ৩১ মার্চ জেলা পুলিশের উদ্যোগে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টগুলোতে বসানো হয় সিসিটিভি ক্যামেরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ

সাতক্ষীরা পৌরশহরে দীর্ঘদিন ধরে অচল পুলিশের সিসি ক্যামেরা

Update Time : 06:15:09 pm, Sunday, 4 October 2026