আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • MIT ERP
  • Update Time : 12:14:40 pm, Sunday, 4 October 2026
  • 16

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের পাঁচবিবিতে হাছান আলী ওরফে ভোলা (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৩ অক্টোবর ) রাত ৮টার দিকে উপজেলার ধরঞ্জী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ভোলা ওই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, হাছান আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ভারসাম্যহীন আচরণ করতেন। প্রায় ৫ বছর আগে স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ৯ বছরের কন্যাসন্তান ও মাকে নিয়ে বাড়িতে থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দেন তিনি। পাশের ঘরে থাকা মা বিষয়টি টের পেয়ে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। নামানোর আগেই তার মৃত্যু হয়। পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

তাঁতীবাজার থেকেই প্রিজন ভ্যান থেকে পালায় পিচ্চি রাজা, বাইমাইলের গল্প ছিল সাজানো

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Update Time : 12:14:40 pm, Sunday, 4 October 2026