আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

শিক্ষক সংকটে ধুঁকছে লোহাগাড়ার পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • MIT ERP
  • Update Time : 07:46:40 am, Saturday, 3 October 2026
  • 10

শিক্ষক সংকটে ধুঁকছে লোহাগাড়ার পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। অনুমোদিত ছয় পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন শিক্ষক। ফলে কোনো শিক্ষক ছুটিতে থাকলে দুটি শ্রেণির শিক্ষার্থীদের এক কক্ষে নিয়ে একই সঙ্গে পাঠদান করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়াজ মাহমুদ বাবর ছুটিতে থাকায় সহকারী শিক্ষক মু. আবছার উদ্দীন একই কক্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস নিচ্ছেন। অন্য কক্ষে তৃতীয় শ্রেণির ক্লাস নিচ্ছেন স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক। সহকারী শিক্ষক আবছার উদ্দীন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত কমাতে নিজেদের অর্থায়নে একজন স্থানীয় শিক্ষক রাখা হয়েছে।

এরপরও শিক্ষক সংকটের কারণে মানসম্মত পাঠদান ব্যাহত হচ্ছে। তার দাবি, এ কারণে বিদ্যালয়ে দিন দিন শিক্ষার্থীও কমছে। অভিভাবকদের অভিযোগ, একজন শিক্ষককে একসঙ্গে একাধিক শ্রেণির পাঠদান করতে হলে শিক্ষার্থীদের প্রতি পর্যাপ্ত মনোযোগ দেওয়া সম্ভব হয় না। ফলে অনেকেই পাঠ ঠিকমতো বুঝতে পারছে না। বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও শূন্য পদ পূরণ হয়নি।

২০২০, ২২ ও ২৩ সালে নতুন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হলেও বিদ্যালয়টির শূন্য পদগুলো পূরণ করা হয়নি। শিক্ষা অফিসার আবু জাফর জানান, পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের শূন্য পদের তালিকা অগ্রাধিকার ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমদ বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শূন্য পদের বিপরীতে দ্রুত পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট নিরসন ও নিয়মিত পাঠদান স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মজুত করা ডিজেল বাজারে ছাড়তে রাজি ইউরোপ: ডোনাল্ড ট্রাম্প

শিক্ষক সংকটে ধুঁকছে লোহাগাড়ার পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়

Update Time : 07:46:40 am, Saturday, 3 October 2026